
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি, বরিশালের উদ্যোগে ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল টিএসসি’র অডিটোরিয়াম কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব হারুন আর রশীদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, বরিশালের সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক জনাব নুরুল আলম ফরিদ এবং পানি উন্নয়ন বোর্ড, বরিশালের সাবেক নির্বাহী প্রকৌশলী জনাব এ. কে. এম. আবুল বাশার।
এছাড়াও সভায় বরিশালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত প্রকৌশলীরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।