‎আজমুল হোসেন হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Khan Arif
প্রকাশিত September 28, 2026, 22:59 PM
‎আজমুল হোসেন হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
‎ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আজমুল হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন আল মানসুর ও ফরিদ রায়হান। এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন মুসফিক (ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ),ফাহিম, আল জাবের, মো. নাঈম (বিএম কলেজ)সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
‎
‎মানববন্ধনে বক্তারা আজমুল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শিক্ষার্থী হত্যার মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।দ্রুততার সহিত দাবি বাস্তবায়ন না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....