
মোঃ হাসিবুল ইসলাম
মহিপুর/কুয়াকাটা
প্রতিনিধি।
পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহিপুরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের “পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)” এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি