‎পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে বিএনপি নেত্রী নাসরিন এর উদ্যাগে বিক্ষোভ মিছিল

Khan Arif
প্রকাশিত September 29, 2026, 20:19 PM
‎পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে বিএনপি নেত্রী নাসরিন এর উদ্যাগে বিক্ষোভ মিছিল

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর সদররোড ব্যায়ামগার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সম্মুখে গিয়ে শেষ হয়।
‎
‎বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।এসময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠে।
‎
‎মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন ও নুরুল ইসলাম পনিরসহ মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা।
‎
‎পরে কেন্দ্রীয় কারাগারের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন....