ক্লাস চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত।

Khan Arif
প্রকাশিত October 1, 2026, 17:37 PM
ক্লাস চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত।

 

পটুয়াখালী প্রতিনিধি:
অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। শিক্ষকদের সূত্রে জানা যায়, অসুস্থ হওয়া শিক্ষার্থীদের সবাই ছাত্রী।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত অভিভাবক বিদ্যালয় ক্যাম্পাসে এসে ভিড় করেন। পরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নেছারউদ্দিন বলেন, কিছু বুঝে ওঠার আগেই একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছিল। কয়েকজনের অভিভাবক ঘটনাস্থলে ছুটে এলেও শিক্ষকরা নিজেদের দায়িত্বে শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন....