‎বরিশাল কিডস ক্যাম্পাসে হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Khan Arif
প্রকাশিত October 16, 2026, 21:21 PM
‎বরিশাল কিডস ক্যাম্পাসে হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
‎বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলে ‘হাতের লেখা সুন্দর করি’ শীর্ষক হাতের লেখা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার ১৫ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে আমান গ্রুপের আমান সিমেন্টের সৌজন্যে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমান সিমেন্টের বরিশাল বিভাগের প্রধান ও এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জনাব মিঠু সিকদার।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রিন্সিপাল মোসাম্মৎ সায়েদাতুন্নেসা, পরিচালক মো. সাইদুর রহমান, একাডেমিক হেড মো. সাইফুল ইসলাম জিন্নাহসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
‎
এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা, মনোযোগ ও লেখার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন....