বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা

Khan Arif
প্রকাশিত October 17, 2026, 22:35 PM
বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।
​শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার কাশিপুর, চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়নসহ সদর এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন।
​পরিদর্শনকালে ইউএনও ফরিদা সুলতানা মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে শারদীয় উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃ ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....