
।বরিশালের মেহেন্দীগঞ্জে ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি পটুয়াখালী জেলার দুমকি থানাধীন দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা