বরিশালের ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Khan Arif
প্রকাশিত October 31, 2026, 12:23 PM
বরিশালের ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জে চিকিৎসা ‍বিষয়ক কোনো ডিগ্রি ছাড়াই রোগী দেখা এক নারী ও প্যাথলজিস্টবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজারে চলা অভিযান শেষে এ জরিমানা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানিয়েছেন।

এর মধ্যে মেসার্স আন্নি ফার্মেসির মালিক তসলিমা আক্তার আন্নিকে ৫০ হাজার এবং পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের ম্যানেজার সাব্বির সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....