জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

Khan Arif
প্রকাশিত March 29, 2025, 11:32 AM
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে। চাঁদ দেখা কমিটির সদস্যদের নিয়ে গঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সংবাদটি শেয়ার করুন....