• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর নিয়ে খালেদা জিয়ার পুরোনো পোস্ট ভাইরাল

Khan Arif
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৭:০৭ অপরাহ্ণ
শাপলা চত্বর নিয়ে খালেদা জিয়ার পুরোনো পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০১৩ সালে হেফাজত ইসলামের ডাকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্ত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সে রাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিরাপত্তা বাহিনী অবস্থানরত তৌহিদী জনতার ওপর বর্বর হত্যাকাণ্ড চালায়।

সে ঘটনার প্রায় এক দশক আবার আজকের এইদিনে সে সময়কার প্রধান বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার একটি পুরনো পোস্ট আবার ফেসবুকে ভাইরাল হয়েছে।

খালেদা জিয়ার ভেরিফাইড আইডি থেকে ওইদিন রাতে অবস্থানরত হেফাজত কর্মীদের সতর্ক করে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে লেখা ছিল-

‘শাপলা চত্বর থেকে সরিয়ে নেয়া হচ্ছে সাংবাদিকদের। বিদ্যুৎ বন্ধ করা হয়েছে অনেক আগে। তথ্য জগত থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশস্থল।

গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত? এখন খালি হত্যাকারীদের নামার পালা?

আওয়াজ তুলুন! সবাইকে জানান!’

সংবাদটি শেয়ার করুন....