ফরিদপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

Khan Arif
প্রকাশিত February 17, 2025, 13:44 PM
ফরিদপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম পরিবহনের একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ২ চালকসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর উভয়পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, সকালে প্রচণ্ড কুয়াশা চারপাশে ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিল না। যার কারণে দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন....