• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে নুসরাত ফারিয়া

Khan Arif
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৩:২৯ অপরাহ্ণ
আদালতে নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আদালতে নেয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়। এর আগে, রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার আগে ইমিগ্রেশন পুলিশ আটক করে তাকে। ভাটারা থানা পুলিশের কাছে পরে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে নুসরাতকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

গত রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুসরাত ফারিয়াকে সোমবার আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন....