• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় মাইটিভির চেয়ারম্যান গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ২০:৪৮ অপরাহ্ণ
হত্যাচেষ্টা মামলায় মাইটিভির চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....