বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জননেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৮নং, ৯নং ও ৬নং ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপি ঘোষিত ৩১-দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাটাজোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গৌরনদী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, বাটাজোর ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা সাহাদাত হোসেন, কামাল হোসেন, আবুল হোসেন, বিএনপি নেতা আনিছ ফকির, টিটু ফকির, পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও হারুন ভাই। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস. এম. হিরা, গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. রাকিব, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাসুম বিল্লাহ মিলন, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন হাওলাদার, নাছির হাওলাদার, সামিম হাওলাদার, রুহুল আমিন ভাইসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।