
নিজস্ব প্রতিবেদন,
বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
শনিবার দুপুরে বরিশাল নগরীর তার বাসভবনে গিয়ে এ্যাড. সরোয়ার রাজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।
দলীয় নেতাকর্মীদের প্রতি রাজনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান এ্যাড. মজিবর রহমান সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাও।