• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সরকার গঠন অনিশ্চিত: খন্দকার মোশাররফ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৬:৫৭ অপরাহ্ণ
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সরকার গঠন অনিশ্চিত: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদন,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনও সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে তা জনগণের নয় দলীয় হবে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তি নন ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনও বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতায় হস্তান্তর করে সরকারকে বিদায় নিতে হবে।

 

বিএনপির এই নেতা আরও বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারী নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এ সময় সকল রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি।

সংবাদটি শেয়ার করুন....