
নিজস্ব প্রতিবেদন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে ৭ নভেম্বর শুত্রুবার সকাল ১০টায় উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ।
মুকসুদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজিবর রহমানের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা, জেলা সেক্রেটারি জেনারেল আল মাছুদ খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক ও পৌর সেক্রেটারি জেনারেল আবু তালিব ফরাজি।