• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক — ভোলা থেকে আগমন

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১৬:৪৫ অপরাহ্ণ
ঢাকায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক — ভোলা থেকে আগমন

নিজস্ব প্রতিবেদন,

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। ‎বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।জানা গেছে, আটক ব্যক্তি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯নং দেউলিয়া ইউনিয়ন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন....