• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১৯:০১ অপরাহ্ণ
গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদন,

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে অসহায় দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়ন মাথাভাঙ্গা বিএনপির পার্টি অফিস সংলগ্ন, উপজেলা বিএনপির আয়োজনে অসহায় ও দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান, এ সময় আমাদের মাঝে উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিক শিকদার, বালুয়া কান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইস্পাহানি মেম্বার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....