
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৮ ই জানুয়ারি বিকাল ৪ টার দিকে রাজধানীর ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।তার মৃত্যুর খবরে বরিশাল প্রেসক্লাব, আইনজীবী এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে পড়েছে। সোমবার ১৯ শে জানুয়ারি সকাল ১০ টায় খেয়ালী গ্রুপ থিয়েটারে শ্রদ্ধা নিবেদন,১১ টায় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন,আইনজীবী সমিতি ও প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে যোহরের নামাজ শেষে নগরীর সদর রোডে টাউন হলের সামনে জানাজার নামাজ আদায় করা হয়।জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা নামাজ শেষে মুসলিম গোরস্থানে সাংবাদিক নজরুল ইসলাম এর দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে,
জানাজা শেষে সর্বস্তরের জনগণ তাকে বিদায় জানান। এছাড়া তার মরদেহে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।