• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালসহ ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

Khan Arif
প্রকাশিত জুন ২৪, ২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
বরিশালসহ ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

অনলাইন ডেস্কঃ

রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অঞ্চলগুলো হলো- বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন....