• ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়পার্টি নেতা ও আ’লীগ কর্মী থেকে ছাত্রদল নেতা সাকিব মল্লিক

Khan Arif
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৬:৪৬ অপরাহ্ণ
জাতীয়পার্টি নেতা ও আ’লীগ কর্মী থেকে ছাত্রদল নেতা সাকিব মল্লিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বাবুগঞ্জ থানার সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ এর বিএনপির ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাকিব মল্লিক কে সভাপতি ও আব্দুল্লাহ আল নূর কে সাধারণ সম্পাদক করা হয়েছে।গতকাল ২৯ মে বরিশাল জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয় এবং ৩০ দিনের ভিতর পূর্নাজ্ঞ কমিটির প্রস্তাব করা হয়।

কমিটিতে সাকিব মল্লিককে সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি পদ দেখে ক্ষোভে ফেটে পড়েন বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের ত্যাগী ছাত্রদল কর্মীরা এবং সাবেক ছাত্রদল নেতা কর্মীরা। বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, সাকিব মল্লিক জাতীয় পার্টির লোক ছিলেন জাতীয় ছাত্র সমাজের যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন কেদারপুর ইউনিয়নের ও আওয়ামী লীগের লোক ছিলে।

সে সাবেক আওয়ামী লীগের অনুসারী সাবেক এমপি আবুল হোসেন অনুসারী মোঃ মকিতুর রহমান কিস্লুর অনুসারী ছিলেন। এমনকি বাবুগঞ্জ আ’লীগের স্থানীয় মেম্বারদের সাথে বেশ সখ্যটা ছিল সাকিব মল্লিকের। এ ছাড়া দক্ষিণ বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও আওয়ামী লীগের কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান পক্ষে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন তিনি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ বিএনপির লোক বনে যান সাকিব মল্লিক। নতুন কমিটিতে সাকিব মল্লিকের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছাত্রদল নেতা বলেন, ‘মাঠে লড়াই সংগ্রাম করি আমরা। হঠাৎ কেউ এসে সভাপতি পদ পেলে তা মেনে নেওয়া যায় না।

৫ আগস্টের পরে জন্ম নেওয়া জাতীয় পার্টী ও আ’লীগের সাথে থাকা কোনো নেতা বাবুগঞ্জ ইউনিয়নে রাজনীতি করতে  পারবেন না। যিনি আওয়ামী লীগের অনুসারী সাবেক এমপি ও ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারকে জয়ী করতে মাঠে ময়দানে নৌকা ও আনারসের জন্য ভোট ডাকাতি করতে পারেন, তিনি কীভাবে ছাত্রদলের সভাপতি হন।

সেখানে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ক্ষতিসাধন করা ব্যক্তিকে যদি সাধারণ সভাপতি করা হয়, তাহলে বিষয়টি উচিত হয়নি। সভাপতি করার জন্য কি বিএনপির লোকের অভাব হয়েছে?’ এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বলেন আমি বিষয়টি শুনেছি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান বলেন কেউ যদি তথ্য গোপন করে পদ নিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....