দপদপিয়া ইউনিয়নে আ’লীগের দোসর সরিয়ে টাকার বিনিময়ে দোসর বসানোর পাঁয়তারা!

Khan Arif
প্রকাশিত October 1, 2025, 12:49 PM
দপদপিয়া ইউনিয়নে আ’লীগের দোসর সরিয়ে টাকার বিনিময়ে দোসর বসানোর পাঁয়তারা!

নিজস্ব প্রতিবেদক ॥ ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারাদেশ স্বৈরাচারমুক্ত হলেও ঝালকাঠীর নলছিটি দপদপিয়া ইউনিয়নে বিএনপি নেতাদের সাপোর্টে রয়ে গেছে আ’লীগের বাহিনী। সরেজমিনে জানা গেছে, এখন তারা হয়ে উঠছে বেসামাল, কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে একাধিক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ২২ জুন দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিকের নেতৃত্বে ভোটবিহীন চেয়ারম্যান বাবুল মৃধার অপসারণ চেয়ে দপদপিয়া জিরো পয়েন্টে রাস্তা অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বিএনপি’র সবাই ঐক্যবদ্ধ হলে বাবুল মৃধা পালাতে বাধ্য হয়।

প্রায় তিন মাস দপদপিয়া ইউনিয়ন পরিষদ অচল থাকায় ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে। জেলা প্রশাসক থেকে কোন প্রতিনিধি না দেওয়ায় দপদপিয়া ইউনিয়ন বিএনপি নেতারা নড়েচড়ে বসেছেন। দপদপিয়া ইউনিয়নে গুঞ্জন শোনা যায় প্রায় ৪ লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসর, ইউপি সদস্য যে কোন একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসাতে যাচ্ছে দপদপিয়া ইউনিয়ন বিএনপির নেতারা।

বর্তমানে এই বিএনপি’র মধ্যে ৩ থেকে ৪টি গ্রুপ হওয়ায় এই ধরণের অকার্যকর ঘটনা ঘটতে চলেছে। এ নিয়ে ইউনিয়ন বিএনপিতে আতঙ্ক দেখা দিয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে- আওয়ামী লীগের দোসর বাবুল মৃধাকে সরিয়ে আবারো সেই চেয়ারে যদি ফ্যাসিস্টদের দোসর বসানো হয় তাহলে দোসর সরিয়ে কি লাভ হলো?

দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষেরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেক মেম্বার আওয়ামী লীগের দোসর ছিল। কেউ ছিল ছাত্রলীগের সভাপতি সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের সভাপতি মহিলা লীগের সভাপতি তাদের দাপটে এক সময় মানুষ ঘরে থাকতে পারতো না আর এখনো তাদের দাপট রয়েই গেছে। তারা ছাত্র আন্দোলন হত্যার আসামি, এখনো প্রতিটা ওয়ার্ডে বিএনপি নেতাদের ইশারায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই সব দোসররা। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনা একটাই- দপদপিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবেন? ডিসির প্রতিনিধি, না আওয়ামী লীগের দোসর? এ নিয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন‘র কাছে জানতে চাইলে তিনি বলেন- একটু পূজা নিয়ে ব্যস্ত সময় পার করছি, পূজা শেষ হলে ডিসি মহোদয়ের সাথে কথা বলে জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন....