একদিনেই বৃদ্ধের বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

Khan Arif
প্রকাশিত October 23, 2025, 11:29 AM
একদিনেই বৃদ্ধের বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদন,

বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দু’টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তালতলী থানায় মামলা দু’টি দায়ের করেন ভুক্তভোগী দুই শিশুর বাবা এবং মা।

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মোঃ মোকলেছ মোল্লা (৫৯)। তিনি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর ভুক্তভোগী দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন....