কাউখালীতে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত October 23, 2025, 17:18 PM
কাউখালীতে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন,
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে, আশ্রম প্রাঙ্গনে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ জগন্নাথানন্দ সরস্বতী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান। এছাড়া বক্তব্য রাখেন, অধ্যক্ষ পরিমল কর্মকার, কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ভজন দাস, সহ সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পলাশ সজ্জল ও লিটন কৃষ্ণ কর।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, কাউখালীতে আগামী ৬ নভেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসব অনুষ্ঠান শান্তি, শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হইবে। আমাদের পুলিশ বাহিনী সারাক্ষণ নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে। আশা করি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
সংবাদটি শেয়ার করুন....