ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাত খুন মামলায় ১৬ আসামির সাক্ষ্যগ্রহণ শেষ

Khan Arif
প্রকাশিত October 29, 2025, 16:25 PM
ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাত খুন মামলায় ১৬ আসামির সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদন,

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যা মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্য দেন দুজন। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এই মামলায় গত ২১ আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে গ্রেফতার আছেন ৮ জন। গ্রেফতার থাকাদের মাঝে শেখ আবজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয় আট আসামিকে।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....