বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত November 5, 2025, 13:51 PM
বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 বরিশাল প্রতিনিধি:পারভেজ


ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও জনগণের স্বার্থ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা জোরদার করার লক্ষ্যে বরিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এ সভার আয়োজন করে ক্যাব, আর সার্বিক সহযোগিতা প্রদান করে বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারী। সভায় সভাপতিত্ব করেন ক্যাব বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত।

বক্তারা বলেন, ভোক্তাদের সচেতনতা বাড়াতে এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোধে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভা শেষে অতিথিরা ভোক্তা অধিকার বিষয়ক নানা দিক তুলে ধরেন এবং সমাজে ন্যায়ভিত্তিক বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন....