• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন — আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন — আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা,

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন ধুমকেতু ফাউন্ডেশন–এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রহমতপুর কামিনী রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সাজানো হয় বর্ণিল ব্যানার। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের দীর্ঘ পথচলার সাফল্য এবং মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। “মানবতার কল্যাণে আমাদের কাজ”— এই স্লোগানে সকলকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা ছিলেন—
অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মোঃ আমানুল্লাহ, হাফেজ মাওলানা রহমতুল্লাহ, আলহাজ্ব মামুনুর রহমান, মাস্টার আবুল কাশেম, মাওলানা ইদ্রিস হাসানসহ স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধুমকেতু ফাউন্ডেশন শুরু থেকেই সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা, এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। আগামী দিনে এই কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....