• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ২২:২৩ অপরাহ্ণ
বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি:পারভেজ,

বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাকরি পুনর্বহালের করার দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছে অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা। রোববার ৯ই নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টোরিপ্যাক বিভাগের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। শ্রমিকরা জানায়, মালিকপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্হান কর্মসূচি করছি।জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ ই নভেম্বর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করলে পুনরায় মিছিল নিয়ে ফ্যাক্টরীর সামনে অবস্থান করে।উক্ত কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বাসদ নেত্রী ডঃ মনীষা চক্রবর্তী ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। এদিকে,অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০শে নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে। প্রসঙ্গত, গত বুধবার (২৮শে অক্টোবর) প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয়

সংবাদটি শেয়ার করুন....