• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে উজিরপুরে বিএনপি অফিসে আগুন

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১৭:৩৫ অপরাহ্ণ
রাতের আঁধারে উজিরপুরে বিএনপি অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদন,

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন ধোঁয়া দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে অফিসঘর এবং ভেতরে থাকা আসবাবপত্র, নথিপত্রসহ সবকিছু পুড়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফলের নামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন....