• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ১৩:৫৪ অপরাহ্ণ
বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদন,

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় রবিউল ইসলাম নামে এক ছাত্রদলকর্মী নিহত এবং আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুগ্রুপের সংঘর্ষ হয়। এতে ওই রবিউল ইসলাম নিহত হন। এ সময় আটজন আহত হয়েছেন।

নিহতের মরদেহ বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ‍মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ সময় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

সংবাদটি শেয়ার করুন....