• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি নির্দেশ

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ২১:৫৩ অপরাহ্ণ
বরগুনার জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি নির্দেশ

বরগুনা প্রতিনিধি,

নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপার দায়ের করা মামলায় বরগুনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যালের বিচারক লায়লাতুল ফেরদৌস এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ১ কোটি ২২ লাখ ৬৬৬ টাকার মামলা দায়ের করেন জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপা।

অভিযোগ রয়েছে, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এক প্রবাসী স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরেন। ওই সভাপতির নাম লাভলী আক্তার নিপা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্যের বোনের মেয়ে। নিপার প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করেন জসিম। পরে ২০২২ সালের ২৫ জুন দশ লাখ টাকা কাবিনে বিয়ে করেন তিনি।

দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তারের (নিপা) তথ্যমতে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন অবিবাহিত দাবি করে এই বিয়ে করেন। তার বিয়ের খবর চট্টগ্রামে বসবাসরত প্রথম স্ত্রী জানতে পারলে এ নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। পরে পরিস্থিতি সামাল দিতে নিপাকে এড়িয়ে চলতে থাকেন জসিম। পরিস্থিতি স্বাভাবিক হলে সে পুনরায় নিপার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। শিক্ষা কর্মকর্তা তখন স্থানীয় লোকজন ধরে নিপাকে পুনরায় চলতি বছরের ২৮ এপ্রিল ৯১ লাখ টাকা দেনমোহর দিয়ে বিবাহ করেন এবং তার সঙ্গে বসবাস করতে থাকেন।

সংবাদটি শেয়ার করুন....