• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, বরিশালে পুলিশের অভিযান

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, বরিশালে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদন,

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুল খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাইদুল খন্দকার (৪৩) উপজেলার পূর্ব পয়সা গ্রামের মৃত নেছার উদ্দিন খন্দকারের ছেলে ও আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম।

জানিয়েছেন-ওইদিন রাতে পূর্ব পয়সা এলাকা থেকে গ্রেপ্তারকৃত সাইদুল খন্দকারের বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে সোর্পদ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....