• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ইএসডিও কতৃক অংশীজনদের সাথে পরামর্শ মূলক প্রচারণা অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ২২:০৬ অপরাহ্ণ
বরিশালে ইএসডিও কতৃক অংশীজনদের সাথে পরামর্শ মূলক প্রচারণা অনুষ্ঠিত

প্রতিনিধি:পারভেজ,

বরিশালে ইএসডিও কতৃক অংশীজনদের সাথে পরামর্শ মূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের বাইরের কিশোরী এবং যুবতী নারীদের বাজারের সাথে ক্ষমতায়ন করা, পেশাগত দক্ষতা, স্থানান্তরযোগ্য দক্ষতা এবং চাকরির নিশ্চয়তা প্রদান করার বিষয়ে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) এর আয়োজনে বুধবার ২৬ নভেম্বর সকালে সেইন্ট বাংলাদেশ হল রুমে ইএসডিও-এএলপি প্রজেক্টর বরিশাল জেলার এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মানিক মিয়ার শুভেচ্ছা বক্তব্য ও উপস্থাপনায় অংশীজনদের সাথে পরামর্শ মূলক প্রচারণার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ কে এম আখতারুজ্জামান তালুকদার( মামুন) উপ পরিচালক, সমাজসেবা অফিস, বরিশাল, মৃদুল চৌধুরী সহকারী অফিসার,তথ্য অফিস, বরিশাল,মেহেরুন নাহার মুন্নি , উপ-পরিচালক মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর বরিশাল। মোঃ সাহাবুদ্দিন সরদার, উপ পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল এবং উত্তম কুমার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার, মুলাদি ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপকারভোগী, অভিভাবকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, চাকুরীদাতা, সমাজসেবক/সেবিকা, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ইএসডিও-এএলপি প্রজেক্টর কর্মকর্তাবৃন্দ। প্রজেক্টের অগ্রগতি ও সার্বিক বিষয় সম্পর্কে উপস্থাপনা করেন এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মানিক মিয়া।তার আলোচনায় প্রকল্পের সার্বিক বিষয় গুলো সংক্ষেপে তিনি বলেন, আমরা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কে প্রতিনিধিত্ব করি। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জীবিকা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেমন পানি ও স্যানিটেশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য সেবা বৃদ্ধি পর্যবেক্ষণ, টিকাদান, আর্সেনিক প্রশমন এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের চাহিদাকে গুরত্ব দিয়ে ১৯৮৮ সালের সূচনালগ্ন থেকে ESDO এর লক্ষ্য “আমরা সকল বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই”।

সংবাদটি শেয়ার করুন....