
নিজস্ব প্রতিবেদক,
বরিশাল সদর উপজেলার প্রশাসনে নতুন অধ্যায় শুরু হয়েছে।রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত মানজুরা মুশাররফ বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন।
মানজুরা মুশাররফ এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূ‑স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা স্বীকৃত।
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মানজুরা মুশাররফ-কে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি জেলার গুরুত্বপূর্ণ বরিশাল সদর উপজেলার দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পাচ্ছেন।
২৬ নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে পদায়ন করা হয়।
নতুন এই নিয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসনে নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।