• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল ইসলাম

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক,

আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন। সেইসাথে, যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে, তারই প্রার্থিতা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে এক কর্মশালায় এমনটাই জানান তিনি।

তিনি বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন করা হবে না। যেখানে জরিমানা করা দরকার, জেল দেয়া দরকার, সেখানে ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এবার নির্বাচনে কোনো পোস্টারের ব্যবহার করা যাবে না। তফসিল ঘোষণার সাথে সাথেই এই বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন....