{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

পাঁচ মাসে ২৫০ জননারী ও শিশু ধর্ষণ-মহিলা পরিষদ।
প্রতিনিধিঃমৃধা আজাদ
সারাদেশে চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে মহিলা পরিষদ। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জনকে ধর্ষণচেষ্টা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের এক নাগরিক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়।সংলাপে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা, সব ঘটনার বিচার নিশ্চিতকরণে সরকারের জিরো টলারেন্স নীতি এবং আইনের সঠিক প্রয়োগের ওপর জোর দেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে আইনের অভাব নেই, মূল সমস্যা আইনের প্রয়োগ ও সামাজিক মানসিকতায়। তিনি এই সহিংসতা রুখতে সরকার, প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।