• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বরিশালে আজ ‘মার্চ ফর হাদি’অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৮:১৯ অপরাহ্ণ
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বরিশালে আজ ‘মার্চ ফর হাদি’অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্নিসেনানী শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবিতে বরিশালে সোমবার ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী কর্মসূচি ‘মার্চ ফর হাদি’।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পার হয়ে গেলেও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। এই প্রেক্ষাপটে বিচার আদায়ের দাবিতে রাজপথে নামছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর সদর রোডে অবস্থিত টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিন করে। কর্মসূচিতে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

এসময় বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন অবস্থানের কারণেই তাকে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তার হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আরও বেগবান করা হবে।

সংবাদটি শেয়ার করুন....