বাবুগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার; উপজেলা সভাপতির নিন্দা ও মুক্তির দাবি

Khan Arif
প্রকাশিত January 10, 2026, 17:03 PM
বাবুগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার; উপজেলা সভাপতির নিন্দা ও মুক্তির দাবি

প্রতিনিধি​:মো. মহিউদ্দিন খাঁন রানা,

​বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লস্কর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমু আকন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. করিম মেম্বার এবং কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শিকদার।
​এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালিদ হোসেন স্বপনসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
​উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালিদ হোসেন স্বপন বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে।”

সংবাদটি শেয়ার করুন....