• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

Khan Arif
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক অন্য দুজন হলেন উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. রুবেল মিয়া (৪২)। ১০ পিচ ইয়াবাসহ মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের মো. মিরাজ মৃধা।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানাসংলগ্ন কপালভেড়া ব্রিজে চেকপোস্টের মাধ্যমে শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদার ও রুবেলকে ৯০টি ইয়াবাসহ আটক করা হয়।

এ ছাড়া মিরাজ মৃধাকে ১০টি ইয়াবাসহ দক্ষিণ মজিদবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। ওসি শামীম আহমেদ আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....