​উজিরপুরে মারকাযুল কারীম মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান

Khan Arif
প্রকাশিত February 1, 2026, 19:06 PM
​উজিরপুরে মারকাযুল কারীম মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

​নাজমুল হক মুন্না, উজিরপুর,

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে।

​রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পাগড়ি প্রদান করা হয়।

​মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন খান (দা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সাব্বির আহমেদ (দা.)।

​হাফেজ মাওলানা আল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​মাওলানা আজিম উদ্দিন

​হাফেজ মাওলানা আব্দুর রহমান

​মাওলানা রেজাউল করিম খাকি

​মাওলানা হাবিবুর রহমান

​এছাড়াও উপস্থিত ছিলেন জামি‘য়া ইসলামিয়া মহিলা এতিমখানার সভাপতি মীর মেহেদী।

​অনুষ্ঠানে পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার এই সাফল্য ও অগ্রগতি কামনা করেন এবং তাঁদেরকে সমাজ ও উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন....