• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

Khan Arif
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুত দিয়ে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর বিষয়টিও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....