
ইন্টারনেট নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়। এসময়ে ইন্টারনেটে ধীরগতিও লক্ষ্য করা যেতে পারে।
বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
ফেসবুকে হঠাৎ সামনে ভেসে ওঠে অপ্রিয় অতীত, জেনে নিন বাঁচার উপায়
এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট চারদিন দৈনিক ৮ ঘণ্টা সময় ধরে চলমান থাকবে।