{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে “হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
নগর ভবনের সভাকক্ষে ৪ঠা সোমবার
বেলা ১২ ঘটিকায় এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর ড. মোহাম্মদ লোকমান হাকিম, সিভিল সার্জন ড. মঞ্জুর এলাহী, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মঞ্জুরুল ইমাম শুভ্রসহ বরিশাল নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা হাম ও রুবেলা রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। জনসচেতনতা বৃদ্ধি ও শতভাগ টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।