{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ
আসাদুজ্জামান সোহাগ : ঝালকাঠির কাঠালিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সৈয়দ আলী ও গ্রাম পুলিশ রফিক বকস নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আলেয়া বেগম নামের এক বৃদ্ধা। আলেয়া বেগম ছোট কৈখালী এলাকায় মৃত হাকেম চাপরাসি স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী এলাকায় আলেয়া বেগম এর নাতি মোঃ আল আমিনকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একই এলাকার বাসিন্দা সৈয়দ আলী ও গ্রাম পুলিশ রফিক বকস নগদ ২০ হাজার টাকা গ্রহণ করেন। আল আমিন দরিদ্র এবং তার বসবাসের কোনো জায়গা না থাকায় সরকারি ঘর পাওয়ার আশায় তিনি অভিযুক্তদের হাতে টাকা তুলে দেন।কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখনো পর্যন্ত কোনো ঘর প্রদান করেনি এবং টাকাও ফেরৎ দেয়নি।
এ বিষয়ে গ্রাম পুলিশ রফিক বকস জানায়, সৈয়দ আলী নামে বরাদ্দ হওয়া ঘর আল আমিন’কে দেয়ার জন্য রাজি হলে খরচ বাবৎ সৈয়দ আলীর হাতে টাকা দেয়া হয়। আমি কোনো টাকা নেইনি।সেটাতো অনেক আগের ঘটনা।
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ আলী জানায়,গ্রাম পুলিশ রফিক বকস’র হাতে আলেয়া বেগম ২০ হাজার টাকা দেছে।সেই টাকা সে কি ইউএনওরে দিছে না খালে ফালাইয়া দিছে তা আমি জানিনা। স্থানীয় ভাবে শালিস মিমাংসা হইছে,তারা আমাকে ১০ হাজার টাকা ফেরৎ দিতে বলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মকবুল হোসেন জানায়, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।