• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত ‘মিথ্যা সংবাদ’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ★

Khan Arif
প্রকাশিত মে ২০, ২০২৬, ১৪:০৩ অপরাহ্ণ
ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত ‘মিথ্যা সংবাদ’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ★

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক
শফিকুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ★

গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে ‘মোহনা টিভি অনলাইন’-এ “ভুয়া সার্টিফিকেটে সম্পাদক ও প্রকাশক হলেন শফিকুল ইসলাম, বিতর্কে দৈনিক ভোরের চেতনা” এবং ২৩ এপ্রিল ২০২৬ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের দেশ.কম’-এ “ভুয়া পরিচয় ও প্রতারণার জাল : বিতর্কের শীর্ষে ‘ভোরের চেতনা’র শফিকুল” শিরোনামে প্রকাশিত সংবাদ দুটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য, উপযুক্ত প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ না করেই একতরফাভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা সুস্থ সাংবাদিকতা ও গণমাধ্যম নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী।
তিনি আরও বলেন, সংবাদে উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কিংবা দৈনিক ভোরের চেতনার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেই পরিকল্পিতভাবে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে পাঠক সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে এবং গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, দৈনিক ভোরের চেতনা সবসময় আইন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম দুটিকে অবিলম্বে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

​মোহাম্মদ শফিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
দৈনিক ভোরের চেতনা।

সংবাদটি শেয়ার করুন....