• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২

Khan Arif
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ১৬:৪৪ অপরাহ্ণ
কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২

​মোঃ হাসিবুল ইসলাম
মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি

​পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ২ কারবারিকে আটক করেছে। গতকাল ১৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার গভির রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকা থেকে
​মোঃ রুবেল হাওলাদার (৩২) ও ​মোঃ বাবুল মৃধা (৪৯)
তাদের হাতেনাতে আটক করা হয়।

ডিবি পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুয়াকাটা পৌরসভার তাজেপাড়া এলাকায় মাদকদের একটি বড় চালান লেনদেন হতে যাচ্ছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের দল ওই এলাকায় ওঁত পেতে থাকে। আজ গভির রাতে আনুমানিক ০১:৪৫ ঘটিকার সময় উক্ত দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ডিবি পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মহিপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
​পটুয়াখালী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কুয়াকাটাসহ পুরো জেলায় মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর।

​আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....