• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত জুন ১৬, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‎পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎১৫ ই জুন সোমবার সকাল ১১ ঘটিকায়
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত লস্কার।

‎উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মোঃ আল আমিন হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুস্তাকীম বিল্লাহ সাজিদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরা।
‎বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে এবং দেশকে সবুজায়নের মাধ্যমে সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচি শেষে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি একটি চলমান সদকাও।”একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন....