{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

রাজাপুরে খাল পরিষ্কার ও বাঁধ অপসারণের পর পানি প্রবাহ স্বাভাবিক, প্রশংসায় ভাসছেন জাকির খান
আসাদুজ্জামান সোহাগ:
দীর্ঘদিনের কচুরিপানা,জলজ আগাছা ও পয়ঃনিষ্কাশন বর্জ্য ও বাঁধ অপসারণের পর আবারও পানির প্রবাহে সচল হয়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলার তুলাতলা -জালিয়াবাড়ি এলাকার কবিরাজ বাড়ির অন্তত ৪ কিলোমিটার খালে। প্রায় অর্ধশত সেচ্ছাসেবী নিয়ে টানা চার দিনের স্বেচ্ছাশ্রমভিত্তিক অভিযানে প্রায় ৪ কিলোমিটার খাল পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন ব্যাবসায়ী জাকির খান ও তার নেতৃত্বে কাজ করা স্বেচ্ছাসেবীরা। মঙ্গলবার দুপুরে খাল পরিষ্কার কার্যক্রম শেষে নৌকায় চড়ে খাল পরিদর্শন করেন জাকির খান। এ সময় খালে স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌ চলাচল ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানা, ঝোপঝাড় ও বিভিন্ন আবর্জনা এবং খালে বাঁধ থাকায় পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিলো। পঁচা-আর্বজনার দূর্গন্ধ ও মশা মাছির উপদ্রবে খালের পাড়ের বাসিন্দা ও পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।ফলে স্থানীয় কৃষিকাজ ও যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় খালটি মুক্ত করার উদ্যোগ নেন জাকির খান। তার আহ্বানে সাড়া দিয়ে খান বাড়ি ও সিকদার বাড়ির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী চার দিন ধরে খাল পরিষ্কার কাজে অংশ নেন।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী স্কুল ছাত্রী সামিহা,জুয়েল হক সুমন মাতুব্বর ও আশিক জানান, এলাকার মানুষের স্বার্থে তারা স্বতঃস্ফূর্তভাবে এই জনকল্যাণমুখী কাজ করেছেন। খালটি পরিষ্কার হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি কমবে এবং নৌ চলাচল সহজ হবে।সেই সাথে এ অঞ্চলের কৃষিকাজে এর ব্যাপক প্রভাব পড়বে।
জাকির হোসেন মিনু,রতন দেবনাথ,লিটন সহ স্থানীয় বাসিন্দারা জানান,জাকির খান যেটা করছে তা আমরা করতে পারিনি,এটি একটি মহৎ কাজ।আমরা তার এমন মানবিক কাজকে সাধুবাদ জানাই। খালটি পুনরায় সচল হওয়ায় আমরা সকলে উপকৃত হবে। একই সঙ্গে খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।
খাল পরিষ্কার ও বাঁধ অপসারণ কর্মসূচির সমন্বয়কারী জাকির খান বলেন, “এটি শুধু একটি খাল পরিষ্কারের কাজ নয়, বরং এলাকার পরিবেশ ও জনজীবন রক্ষার এটি একটি সামাজিক উদ্যোগ। সবার সহযোগিতায় কাজটি সফল হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।